× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০২:৩০ এএম

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাত ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০২:৩০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবুল কালাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত মামাতো ভাই কাশেম পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত আটটার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালামের সঙ্গে তার মামাতো ভাই কাশেমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ও ক্ষোভ ছিল। ঘটনার দিন রাতে আবুল কালাম সোহাগী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা কাশেম তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!