× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৫:২২ এএম

বন্ধুকে হত্যা করে রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৫:২২ এএম

ঘাতক অনিক মণ্ডল।

ঘাতক অনিক মণ্ডল।

ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে ঘনিষ্ঠ বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নজরুল একাডেমি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাতেই শত শত মানুষ ত্রিশাল থানা চত্বরে জড়ো হন।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের সাবেক ইউপি সদস্য বাদলের ছেলে। মালয়েশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছিলেন তিনি। কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন।

অনিক মণ্ডল টাঙ্গাইলের একটি কলেজে অনার্সে পড়ছেন। তিনি ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

হত্যার প্রায় আধাঘণ্টা পর কুড়াল হাতে থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন অনিক। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুরুল আলম বলেন, ‘অনিক থানায় এসে ঘটনাটি স্বীকার করেছে। তার দাবি, ফাহিম নাকি তাকে নানা দিক দিয়ে ক্ষতি করেছে। পুরোনো শত্রুতায় সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে।’

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ওসি।

Link copied!