ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০২:৫৪ পিএম
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে ও বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে এবং ডিবি পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন : গোনা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫), বড়গাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৬০), পারইল ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাবিব হাসান (২৬)।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিবকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের তিনজনকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।