× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:২৪ পিএম

আলোচিত জোড়া লাগানো যমজ শিশুদের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর ধামইরহাট উপজেলার আলোচিত জোড়া লাগানো যমজ দুই শিশু মারা গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জন্মের প্রায় এক মাসের মধ্যেই শিশু দুটির মৃত্যু হলো। জোড়া লাগানো যমজ শিশুদের পিতার নাম পল্লব মার্ডি। তিনি উপজেলার চকযদু (টিঅ্যান্ডটি) পৌর এলাকার বাসিন্দা।

শিশুদের নানা মমেষ বাস্কে জানান, গত ২৮ নভেম্বর পত্নীতলা উপজেলার একটি ক্লিনিকে বুকে জোড়া লাগানো অবস্থায় যমজ দুই কন্যা শিশুর জন্ম হয়। জন্মের পর তাদের বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়।

একপর্যায়ে জোড়া অংশ আলাদা করার অপারেশনের জন্য ভারতের চেন্নাই শহরের একটি হাসপাতালে চিকিৎসার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এরই মধ্যে হঠাৎ শিশুদের শারীরিক অবস্থার অবনতি হলে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার জানান, হাসপাতাল থেকে সকালে ছুটি নিয়ে শিশুরা বাড়িতে চলে যায়। সে সময় তাদের অবস্থা ভালো ছিল। পরে রাতে পুনরায় অবস্থার অবনতি হলে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!