× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:০১ পিএম

রাণীনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:০১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে পাকা সড়ক ঘেঁষে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতি তোলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। তিনি জানান, উপজেলার সবচেয়ে বড় হাট ও বাজার হচ্ছে আবাদপুকুর বাজার। এই বাজার ধানের মোকাম হিসেবে খ্যাত। উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলা থেকে হাটুরে ও ব্যবসায়ীরা এই হাটে আসেন। কিন্তু সড়কের দুই পাশের পাকা অংশ ঘেঁষে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাচলে যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়।

তিনি আরও জানান, ভোগান্তি লাঘবে স্থানীয় ব্যবসায়ী ও এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এবং জনসাধারণের সুবিধার্থে গড়ে তোলা অবৈধ স্থাপনা সরাতে প্রায় তিন মাস আগে থেকে মাইকিং করা হয়েছে। এরপরও স্থাপনাগুলো অপসারণ না করায় এক সপ্তাহ সময় দিয়ে আবারও গত সপ্তাহে মাইকিং করা হয়। তারপরও স্থাপনা অপসারণ না করায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়কের দুই পাশ থেকে শতাধিক অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান ও রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল উপস্থিত ছিলেন।

Link copied!