× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৩:১৮ পিএম

ঘরে ফেরা হলো না বৃদ্ধা সাহিদা বেগমের, সড়কেই থেমে গেল জীবন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৩:১৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বদলগাছীতে খড় শুকানোর কাজ শেষে ঘরে ফেরা হলো না ৭২ বছর বয়সি বৃদ্ধা সাহিদা বেগমের। ভান্ডারপুর বাজার এলাকায় আঞ্চলিক সড়কে পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সোমবার (৮ জুন) সকালে বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের ভান্ডারপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর পূর্বপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, খড় শুকানোর কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন সাহিদা বেগম। সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

প্রতিবেশীরা বলেন, সাহিদা বেগম ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সহজ-সরল একজন নারী। হঠাৎ তার এমন মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনেরা।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও চালককে থানায় আটক করা হয়েছে। সড়ক ও পরিবহন আইনে থানায় মামলা চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!