× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৭:২০ পিএম

নড়াইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৭:২০ পিএম

গৃহবধু ও প্রেমিক রাজু। ছবি : রূপালী বাংলাদেশ

গৃহবধু ও প্রেমিক রাজু। ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইলে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন মোছা. ত্বন্বী (২২) নামের এক গৃহবধূ। দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত থেকে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে প্রেমিক রাজু ফকিরের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন তিনি।

জানা গেছে, রাজু ফকির (২৫) একই গ্রামের আকরাম ফকিরের ছেলে। ঘটনার পর রাজু ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। ওই নারী অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা এবং মো. হানিফ মোল্যার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় হানিফ মোল্যার সঙ্গে। তবে বিয়ের আগে প্রায় ৫ বছর ধরে রাজু ফকিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন রাজু। পরবর্তীতে বিয়ের পরও আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করেন।

অনশনরত ওই নারী জানান, গত শনিবার (২৮ মার্চ) রাতে রাজু তার ঘরে গেলে তার স্বামী বিষয়টি দেখে ফেলেন। এ সময় রাজু কাপড়-চোপড়, মোবাইল ফোন ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ওই রাতেই স্বামী তাকে তালাক দেন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশ বৈঠকের কথা থাকলেও রাজুর পরিবারের কেউ উপস্থিত হয়নি। এরপর রাত থেকেই তিনি রাজুর বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার ঘোষণা দেন।

গৃহবধূর চাচা মো. জুয়েল মোল্যা বলেন, ‘আমরা আগে থেকেই তাদের সম্পর্কের কথা জানতাম এবং বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু রাজুর পরিবার রাজি হয়নি। পরে অন্যত্র বিয়ে দেওয়া হলেও রাজু তাকে ব্ল্যাকমেইল করে পুনরায় সম্পর্কে জড়ায়। এখন আমরা চাই, রাজু তাকে বিয়ে করে দায়িত্ব নিক।’

স্থানীয় বাসিন্দা লিয়াকত হোসেন বলেন, ‘রাজুর কারণে মেয়েটির সংসার ভেঙে গেছে। এখন তার উচিত তাকে বিয়ে করে সংসার করা।’

তবে রাজুর পরিবারের কেউ বাড়িতে না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানা ওসি মো. ওলি জানান, শেখহাটি ইউনিয়ন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়ভাবে উভয় পক্ষের মধ্যে সমাধানের চেষ্টা চলছে।

Link copied!