× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:৫৩ পিএম

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:৫৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার পূর্ব চর-কালনা মধুমতি রেলসেতুর প্রায় ২০০ মিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম মোল্যা উপজেলার চর-বকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চর-বকজুড়ির নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে নিয়ে বের হন আকরাম মোল্যা। প্রায় দেড় কিলোমিটার দূরের চর-জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতিকে দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন।

পথে চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসআই আজিজুল তালুকদার বলেন, দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ে এলাকায়, তাই রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

রূপালী বাংলাদেশ

Link copied!