× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:৫৩ পিএম

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:৫৩ পিএম

নিহতের মরদেহ ঘিরে স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

নিহতের মরদেহ ঘিরে স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে (২৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার নাগবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রায়হান খান (২৫)। তিনি চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে। রায়হান পশ্চিম দেওভোগের তাঁতীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহত রায়হান খানের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা রয়েছে।

তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে সে প্রায়ই টাকা-পয়সা চাঁদা নিত। মাদক ব্যবসায় বাধা দিলে অনেকেই হামলার শিকার হতেন। বাড়ির ভাড়াও ঠিকমতো দিত না। এসব কারণে স্থানীয়রা তার ওপর ক্ষুব্ধ ছিল। বৃহস্পতিবার সকালে একটি গ্যারেজের মালিকের কাছ থেকে টাকা চাইলে তর্কাতর্কি হয়। একপর্যায়ে লোকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।’

পুলিশ নাগবাড়ি এলাকার তিন রাস্তার মোড় থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ওসি জানান, নিহতের মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়েছে এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে, একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনও সকালে তাকে মারধরে অংশ নেয়।

ফতুল্লা থানার ওসি আরও বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে পুরোনো কোনো বিরোধ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Link copied!