× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৩৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অপরাধ দমনে কড়া হুঁশিয়ারি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৩৬ পিএম

আলোচনা সভায় জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ। ছবি- রূপালী বাংলাদেশ

আলোচনা সভায় জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় ‘চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়াসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এবং সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. মহিবুল্লাহ বলেন, ‘অপরাধ দমনে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। সমাজের সচেতন মানুষ, জনপ্রতিনিধি ও যুবসমাজকে একসঙ্গে কাজ করতে হবে। এলাকাভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করলে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।’

বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে পিরোজপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় চুরি ও ছিনতাই উদ্বেগজনক হারে বেড়েছে। এখনই সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’

পিরোজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ থেকে এ ধরনের সামাজিক উদ্যোগে সবসময় সহযোগিতা থাকবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান মামুন, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজসেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার ও মোতালেব মিয়া।

বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি বিভিন্ন পরিবহনে ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ রোধে দ্রুত এলাকাভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করে রাতের পাহারা জোরদার করা প্রয়োজন।

সভা শেষে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Link copied!