× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০২:১২ পিএম

কাভার্ডভ্যানচাপায় পোশাকশ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০২:১২ পিএম

প্রতীকী ছবি । সংগৃহীত

প্রতীকী ছবি । সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে জীবন চন্দ্র (২০) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে চাঁনমারি মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন চন্দ্র লালমনিরহাট জেলার বাসিন্দা এবং ফতুল্লার ফেয়ার অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, চাষাঢ়া থেকে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

Link copied!