ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোলেইমান পলাশ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ইসমাইল হোসেনসহ আরও অনেকে।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ইকবাল হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য ২ নম্বর ওয়ার্ডবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।


