× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:১৯ পিএম

‘নারায়ণগঞ্জ-৩ আসন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে উপহার দেব’

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:১৯ পিএম

বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান । ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান । ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে। নির্বাচিত হলে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে, যাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় সহজ হয়।

তিনি আরও বলেন, কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার আওতায় বিনা সুদে মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে এবং এ অর্থ পরিশোধে কোনো ধরনের চাপ থাকবে না। ইনশাআল্লাহ, নারায়ণগঞ্জ-৩ আসনটি সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আজহারুল ইসলাম মান্নান আরও জানান, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচিত হলে সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবং তার দরজা সবসময় খোলা থাকবে। এ ছাড়া তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সোনারগাঁবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, আফসার হোসেন, আলমগীর বেপারীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Link copied!