ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারে শত শত নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করেছেন নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া মাদ্রাসারোড এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের প্রতীকে মিছিল বের হয়।
এ সময় মিছিলে অসংখ্য নারী ও পুরুষ সমর্থক অংশ নেন। বাদ্য বাজনা বাজিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিলটি ওয়ার্ডের মাদ্রাসারোড এলাকা থেকে শুরু হয়ে মিজমিজি দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, আব্দুল আলী পুল, চৌধুরী পাড়া, কান্দাপাড়া, সাহেব পাড়া, সানারপাড়, মৌচাক চিশতিয়া বেকারি হয়ে পুনরায় মাদ্রাসারোড হয়ে সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, জসিম উদ্দিন, জহির হাজী, ফারুকসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন