× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:৫০ পিএম

পৃথক অভিযানে নারায়ণগঞ্জে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:৫০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামি, মাদক ও দস্যুতা মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ধর্ষণ মামলার আসামি মো. হুমায়ূন কবির (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পটুয়াখালীর মহিপুর থানার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

তিনি সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৪৪(০২)২৬-এর আসামি। এ ছাড়া ৫০ পুড়িয়া হেরোইন (আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা) উদ্ধারসহ একটি নিয়মিত মাদক মামলায় ইয়াসিন রহমান আরমান ওরফে রাজ (২২) এবং মো. সবুজ (২৭)-কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৪৫(০২)২৬ রুজু হয়েছে। অন্য এক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা) উদ্ধারসহ মো. আরাফাত হোসেন (৪০)-কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা নং-৪৬(০২)২৬ দায়ের করা হয়েছে।

এদিকে দস্যুতা মামলার (মামলা নং-৪৩(০২)২৬) আসামি মিতুল হোসেন (২১)-কে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চুরি মামলার (মামলা নং-০৫(০২)২৬) তিন আসামি— এস এম মামুন (৫২), সবুজ মোল্লা (৩৫) ও কাশেম ঢালী (৪৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত মোট ১০ জন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Link copied!