নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে পূর্বাচল প্রেসক্লাব। সংগঠনটির উদ্যোগে প্রায় ২৫০টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার পূর্বাচলের সি-শেল পার্ক প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এ সময় এলাকার অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার বিতরণ শেষে সেখানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পূর্বাচল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই যদি এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
-20260308204530.webp)


