× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:৪৫ পিএম

প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা, পিস্তল লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:৪৫ পিএম

নারায়ণগঞ্জ সদর মডেল থানা। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর মডেল থানা। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে ছিনতাইয়ের শিকার হতে হয়েছে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা সরকারি পিস্তলও লুট করে নিয়ে যায়।

সোমবার (৯ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে কিছুটা দূরে সরে যান।

এ সময় তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার কাছে থাকা সরকারি পিস্তলটি লুট করে নেয়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ‘ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

Link copied!