সরকার নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।
বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন অধ্যাপক মামুন মাহমুদ। তিনি একাধিকবার কারাবন্দী এবং বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছেন।
জেলা বিএনপি নেতাকর্মীরা অধ্যাপক মামুন মাহমুদকে প্রশাসক নিযুক্ত হওয়ায় আনন্দ ও উদ্দীপনা প্রকাশ করেছেন।
তারা বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। বারবার জেল ও জুলুমের শিকার হয়েছি। এই নিযুক্তি বিএনপির জন্য বড় পাওয়া।
তারা আরও জানান, ভবিষ্যতে তাকে আরও উচ্চ পদে পদায়ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছে।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমার প্রাণের দল বিএনপির সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, আমি তাতেই খুশি। দেশের উন্নয়নের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার চেষ্টা চালাবো।


