ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘুষিতে রিকশাচালকের মৃত্যু, দোকানি আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:২৩ পিএম
ঘুষিতে রিকশাচালকের মৃত্যু, দোকানি আটক। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাড়ির চাকা মেরামতকারী এক দোকানির ঘুষিতে লতিফ (৬৭) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা সেবা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দোকানি জসিমকে আটক করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন জানান, রিকশাচালক লতিফ সেবা ফিলিং স্টেশনের সামনে তার রিকশা রেখে পাশের রাস্তার খাদে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় দোকানের সামনে রিকশা রাখাকে কেন্দ্র করে চাকা মেরামতকারী দোকানি জসিমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম উত্তেজিত হয়ে লতিফকে ঘুষি মেরে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে তাকে চা খাওয়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত লতিফ নেত্রকোনার কমলকান্দা উপজেলার পোড়াগাঁও গ্রামের মতিন মিয়ার ছেলে। স্থানীয়রা অভিযুক্ত জসিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।