নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (৬ মে) সকালে শহরের কেরোসিন ঘাটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে একটি মরদেহ ভাসমান দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় পচে-গলে অনেকটা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান খান বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’


