× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বাচল (রূপগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:৪৬ পিএম

কুড়িলে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পূর্বাচল (রূপগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:৪৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় পূর্বাচল আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তির নাম মো. আলমগীর (৩৯)। তিনি টঙ্গী পশ্চিম থানার কাঠালদিয়া গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে।

পূর্বাচল আর্মি ক্যাম্প জানায়, আলমগীর মূলত খিলক্ষেত থানার কুড়িল, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২ এবং ৩০০ ফিট এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

অভিযান চলাকালে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। স্থানীয়রা মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশকে মাদক ও আইনশৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!