× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:২৪ পিএম

ছোট ভাইদের লাঠির আঘাতে গেল বড় ভাইয়ের প্রাণ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নরসিংদীতে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে রমজান আলী নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (০৪ জানুয়ারি) রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচরে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৩৬) পুরানচর গ্রামের মুসা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহারে পারিবারিকভাবে বাধা দেওয়া হলেও কোনো কাজে আসেনি। রোববার রাতে ঘরের ভেতরে এ বিষয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সঙ্গে ঝগড়ায় জড়ান রমজান আলী। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে আহত হন বড় ভাই রমজান আলী। তাকে প্রতিবেশী ও স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, তিনি চার কন্যা সন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তার দেবরদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সঠিক বিচার দাবি করেছেন তিনি।

মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!