× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:২৬ পিএম

কৃষকের ৩০০ কলার ছড়ি কেটে দিল দুর্বৃত্তরা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:২৬ পিএম

কলার ছড়ি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : রূপালী বাংলাদেশ

কলার ছড়ি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশে কলার ছড়ির সঙ্গে এ কেমন শক্রতা! এক কৃষকের প্রায় ৩০০ থেকে ৩৫০ কলার ছড়ি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইসলামপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মাজারুল হক পাশের বাড়ির কাজল মিয়ার কাজ থেকে দেড় বিঘা জমি বর্গা নিয়ে সাগর কলার চাষ করে ছিলেন। গভীর রাতে কোনো সময় ফলন্ত কলার ছড়িগুলো দুর্বৃত্তরা কেটে মাটিতে ফেলে দিয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় সে। আসছে রমজান মাসে কলার ছড়িগুলো বিক্রি করার কথা ছিল।

মাজারুল হক বলেন, একই গ্রামের সোবাহান ও তার ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে তার সন্দেহ রয়েছে। এ বিষয়ে তাদের দুজনসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!