× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৮:৩৩ পিএম

দিনে-দুপুরে চুরি, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৮:৩৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় দিনে-দুপুরে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজন বাইরে থাকার সুযোগে এক ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ টেঙ্গরপাড়া গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটন জানান, সকাল ৯টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরে চিকিৎসার জন্য যান। বিকেল ৫টার দিকে তার ছোট ছেলে বাড়ি ফিরে দরজার তালা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায়, স্টিলের আলমারি ও ওয়ারড্রপ ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি আরও জানান, চোরচক্র আলমারি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার চেইন, আংটি ও চুড়িসহ ব্যবসার নগদ ৫ থেকে ৬ লাখ টাকা নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!