× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:৩৩ এএম

নরসিংদীতে ধানক্ষেত থেকে ট্রলি চালকের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:৩৩ এএম

নরসিংদীতে ধানক্ষেত থেকে ট্রলি চালকের লাশ উদ্ধার

নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব গ্রামের একটি ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে বাজনাব এলাকার বেলাবো–শিবপুর সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আপন একই উপজেলার বাজনাবো গার্লস স্কুল সংলগ্ন এলাকার মোস্তু মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

পরিবারের দাবি, আপনকে অন্য কোথাও হত্যা করে পরে লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।

নিহতের বাবা মোস্তু মিয়া জানান, এশার নামাজের পর পরিচিত এক বন্ধুর ডাকে আপন বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার লাশ পড়ে থাকার খবর পান।

মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!