× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:১৭ পিএম

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দম্পতির বিরুদ্ধে ২ এজাহার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:১৭ পিএম

গ্রেপ্তারকৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তারকৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও পরিকল্পিত হামলার অভিযোগে এক দম্পতির বিরুদ্ধে পৃথক দুইটি এজাহার দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. রাসেল হোসেন (৪৩) ও তার স্ত্রী মোছা রিক্তা বেগম (৩৮) দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। 

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চন্ডিপুর গ্রামে তারা এক গৃহবধূর বাড়িতে চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে চ্যানেল এস ও দৈনিক আজকালের কণ্ঠের বড়াইগ্রাম থানার প্রতিনিধি মো. সাহাবুল আলম ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে দম্পতি তাকে প্রকাশ্যে হুমকি ও হামলার চেষ্টা চালায়।

হামলায় সাংবাদিক গুরুতর আহত হন; পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান। অভিযুক্তরা পরে ভুক্তভোগী সাংবাদিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকিও দিয়েছেন।

স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার এই ধরনের কর্মকাণ্ড পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুল সালাম জানান, অভিযোগ দুটি তদন্তাধীন। সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!