নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ী এলাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল গিয়ে আগুন নিভিয়ে দেয়। সেখান থেকে ককটেল, পেট্রোল বোমা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবিসংবলিত ব্যানার উদ্ধার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ী এলাকায় সড়কে অগ্নিসংযোগ করা হয়। এ সময় পাঁচটি ককটেল, পাঁচটি পেট্রোল বোমা ও একটি ব্যানার উদ্ধার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশ জানার পর ঘটনাস্থল থেকে ককটেল, পেট্রোল বোমা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবিসংবলিত ব্যানার উদ্ধার ও জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


