× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:১৮ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:১৮ পিএম

নিহত স্কুলছাত্র জিহার হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত স্কুলছাত্র জিহার হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার দুদিন পর জিহার হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জিহার হোসেন উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর পারকুঠী গ্রামের টিপু সুলতানের ছেলে। তিনি বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জিহার হোসেন তার এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে একই উপজেলার সাদিমারা এলাকার দিকে যাচ্ছিলেন।

পথে গালিমপুর মসজিদ মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসার নামফলকের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ১ নম্বর পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, স্কুলছাত্র জিহার হোসেনের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জানাজা শেষে গালিমপুর সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!