আসন্ন রমজানের ঈদের আগে অত্যন্ত দরিদ্র, কিছুটা দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মহিলাদের কাছে ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা-শিশু ও সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের লালপুরের গৌড়ীপুর স্কুল মাঠে গণসংবর্ধণা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ফারজানা শারমিন বলেন, ‘প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার উপরে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। অনতিবিলম্বে কৃষিকার্ড বিতরণ শুরু হবে। ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মগুরুদেরও বেতনও ঈদের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে মাটিতে যত উন্নয়ন কর্মকাণ্ড হবে লালপুর-বাগাতিপাড়ার মাটিতে তিনি সেগুলোর সূচনা করবেন বলে জানান।
সংবর্ধনা শেষে বাবা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত শেষে নিজ বাড়িতে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


