× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৩:২৮ পিএম

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৩:২৮ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নাটোরের সিংড়া উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- তামিম (১২) ও ফাহিম (১৩)।

জানা যায়, নিহত দুই শিশু প্রবাসী আব্দুল মমিনের ছেলে। তারা পরিবারের সঙ্গে মায়ের বাড়িতে বসবাস করছিল। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।

পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম।

Link copied!