× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৮:৩৬ এএম

মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৮:৩৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান সম্বলিত লেখা ভেসে উঠেছে। এতে লেখা ছিল ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর ঈদগাহে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার ৩ দিনের মাথায় একই গ্রামে মসজিদের ডিজিটাল বোর্ডে আবারও ভেসে উঠল জয় বাংলা স্লোগান সম্বলিত লেখা। তবে কীভাবে এই বার্তাগুলো বোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এই ঘটনা শোনার পর বোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনো বোঝা যাচ্ছে না।

এ বিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছি এবং খতিয়ে দেখছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/এসআর

Link copied!