× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১০:০২ পিএম

নলডাঙ্গায় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১০:০২ পিএম

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। ছবি- রূপালী বাংলাদেশ

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে।

স্থানীয় এলাকাবাসী বলেন, ‘পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎই চাকার কাছে আগুন ধরে এবং ধোঁয়া উঠতে থাকে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু করে। ত্রুটিযুক্ত বগিটি রেখে রাত ৭টার দিকে প্রায় তিন ঘণ্টা বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।’

মাধনগর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম জানান, ‘পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস বিকেল ৪টার দিকে মাধনগর রেলস্টেশনে প্রবেশ করে।’

ওই ট্রেনের পরিচালক বলেন, ‘গাড়িটি দ্রুতগতিতে চালালে একটি বগিতে আগুন ধরে যায়। পরবর্তীতে ত্রুটিযুক্ত বগিটি রেখে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।’

Link copied!