× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:৫০ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:৫০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি কিরন মানখিন (৩৭), বামনগাঁও গ্রামের বাসিন্দা এবং দিকেন মানখিনের ছেলে। গুরুতর আহত হয়েছেন একই গ্রামের নিতেন্দ্র আজিমের ছেলে অভয় রেমা (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে কিরন মানখিন ও অভয় রেমা মোটরসাইকেলযোগে বামনগাঁও থেকে গোবিন্দপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

বাজারের কাছে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কিরন মানখিন মারা যান এবং অভয় রেমা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অভয় রেমাকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Link copied!