× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৩৩ পিএম

নেত্রকোনায় সীমানা নিয়ে ফের সংঘর্ষ, আহত ১৫

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৩৩ পিএম

সংঘর্ষে আহত ব্যক্তিরা। ছবি : রূপালী বাংলাদেশ

সংঘর্ষে আহত ব্যক্তিরা। ছবি : রূপালী বাংলাদেশ

‎নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি হালটের রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে মনির মিয়া নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের কাচারি রোড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) সরকারি হালটের ওপর দিয়ে যাওয়া রাস্তার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে জীবন ভূঁইয়া ও চন্দন মিয়ার সমর্থকদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ বাঁধে। ওই ঘটনায় উভয় পক্ষের ২৬ জন আহত হয়েছিলেন। তারা ময়মনসিংহ, নেত্রকোনা ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎সেই ঘটনার জেরে আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে ওই রাস্তা দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।

‎কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষে ১৫-১৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

‎তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!