ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন ও গণভোট উপলক্ষে নেত্রকোনায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনায় একটি গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর উল্লেখ করে সভায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত কর্মকর্তারা নির্বাচনের দিনসহ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিজ নিজ দপ্তরের প্রস্তুতি তুলে ধরেন। সুষ্ঠু নির্বাচন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।