× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৬:৫৭ এএম

নেত্রকোনায় ৩০ কেজি গাঁজাসহ চার যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৬:৫৭ এএম

গাঁজাসহ আটক ৪ যুবক

গাঁজাসহ আটক ৪ যুবক

নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকায় ৩০ কেজি গাঁজাসহ চার জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় ইউসুফ আলী মার্কেটের পাশে কেন্দুয়া-আঠারবাড়ীগামী রাস্তার ওপর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত একটি রেইডিং টিম পরিচালনা করে।

আটকদের কাছ থেকে ১৪টি পোঁটলায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চাবিযুক্ত সবুজ রঙের সিএনজিচালিত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আজগর আলীর ছেলে মো. কবির (৩৪), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের  মো. মিজান মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ইসুলিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে মো. রিপন মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামোড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে মো. মনিরুল ইসলাম (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটকদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!