× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০২:০৮ পিএম

খাসজমি দখলে যুবলীগ নেতা, নালা নির্মাণে বাধা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০২:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি খাসজমি দখল করে পানি নিষ্কাশন নালার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন পলাশহাটি এলাকার শতাধিক কৃষক।

অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া পোগলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

ভুক্তভোগী কৃষকরা জানান, অভিযুক্ত যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে হাওরের পানি নামার প্রাকৃতিক পথ বন্ধ করে সরকারি জমি দখলে রেখেছেন। ফলে বর্ষা মৌসুমে পানি নেমে যেতে না পারায় আশপাশের শতাধিক একর জমি জলাবদ্ধ হয়ে পড়ে। এতে প্রতিবছর বোরো ও আমন ফসল নষ্ট হয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সম্প্রতি ঘটনাস্থলে কৃষকরা সাংবাদিকদের কাছে অভিযোগ দিতে গেলে আনোয়ার হোসেন তার লোকজন নিয়ে তাদের হুমকি-ধমকি দেন এবং কয়েকজন কৃষকের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে।

পানি নিষ্কাশন সমস্যা নিরসনে কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার গুতুরা-আমবাড়ী সড়কের পলাশহাটি গ্রামের শামসুর পুকুরপাড় সংলগ্ন ব্রিজ থেকে রোজ আলীর বাড়ি পর্যন্ত নালা খননের উদ্যোগ নেয়। কিন্তু সরকারি হালট দখলে রাখা আনোয়ার হোসেন জায়গা ছাড়তে অস্বীকৃতি জানানোয় প্রকল্পের কাজ শুরু করা যায়নি বলে কৃষকরা অভিযোগ করেন।

পোগলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. নজরুল ইসলাম বলেন, পলাশহাটি মৌজার ৫ নম্বর দাগে ৪৬ শতক জমি সরকারি হালট হিসেবে রেকর্ডভুক্ত। ওই জমিতে সরকারি স্বার্থ রয়েছে। আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া মাটি ভরাট ও বসতঘর নির্মাণের মাধ্যমে জমি বেদখলের চেষ্টা করছেন। 

প্রশাসন সরকারি জমি দখলমুক্ত করলেও অভিযুক্ত ব্যক্তি বিভিন্নভাবে কাজে বাধা দিচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফকে একাধিকবার মোবাইলে কল দিয়েও পাওয়া যায়নি এবং হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম বলেন, সহকারী কমিশনার (ভূমি) সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করে সরকারি ভূমি খালি করার নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

দ্রুত নালা খনন কাজ শুরু করে দুর্ভোগ লাঘবের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!