× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০১:২৮ পিএম

ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান মা

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০১:২৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার মনপুরায় ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে হোন্ডা থেকে পড়ে মৃত্যুবরণ করেন এক গৃহবধূ।রোববার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বার হালটের পাকা সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

সোমবার সকালে জানাজা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত গৃহবধূ হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা সিরাজের স্ত্রী মনোয়ারা বেগম।

জানা যায়, রোববার রাতে ছেলেকে বিবাহ করানোর জন্য মেয়ে দেখতে গিয়ে হোন্ডা থেকে পড়ে যান গৃহবধূ। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সোমবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মনজিল মোরশেদ জানান, দুর্ঘটনায় নিহত গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়। 

এ ব্যাপারে মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, হোন্ডা দুর্ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!