× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৩:১৭ পিএম

কচুয়ায় বসতঘরের সিঁদ কেটে চুরি, বাধা দেওয়ায় বৃদ্ধা খুন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৩:১৭ পিএম

ফাতেমা বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

ফাতেমা বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাতনামা চোর। 

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টা থেকে রাত ৪টার মধ্যে কোনো এক সময়ে চোর চক্রটি কৌশলে বসতঘরের দেওয়াল সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। মালামাল লুট করার সময় বৃদ্ধা ফাতেমা বেগম বিষয়টি টের পেয়ে চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে চোরেরা বৃদ্ধার থুতনি ও নাকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর জখমের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশে বাড়িতে ঢুকে অপরাধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

রূপালী বাংলাদেশ

Link copied!