× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৪:২৫ পিএম

মহিষ জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৪:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলে নেত্রকোনার দুর্গাপুরে মহিষ জবাই করে ফুটবলপ্রেমীদের জন্য ভূরিভোজের আয়োজনের ঘোষণা দিয়েছিলেন স্থানীয় ‘একতা সমিতি’র সভাপতি ও সাধারণ সম্পাদক।

সেই ঘোষণা অনুযায়ী আজ রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পৌরসভার মার্কাস মোড় এলাকায় একতা সমিতির কার্যালয়ের সামনে একটি মহিষ জবাই করে রান্নার আয়োজন করা হয়। রাত ১টার দিকে ভূরিভোজ পরিবেশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, পৌরশহরের মার্কাস মোড় এলাকায় সকালে প্রায় দুই লাখ টাকা দিয়ে একটি মহিষ কিনে জবাই করেন স্থানীয় একতা সমিতির আর্জেন্টিনা-সমর্থকরা। পাশাপাশি এলাকায় খেলা দেখতে আসা দর্শকদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই একতা সমিতির কার্যালয়ে ফুটবলপ্রেমীদের ভিড় জমতে থাকে। সমিতির উদ্যোগে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের ব্যবস্থাও করা হয়েছে।

একতা সমিতির সভাপতি হোসেন আলী বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে উঠলে আমরা ভূরিভোজের আয়োজনের ঘোষণা দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় ফাইনাল উপলক্ষে প্রায় দুই লাখ টাকা দিয়ে একটি মহিষ কিনেছি। এই আয়োজনের মাধ্যমে সবাই মিলে খেলা উপভোগ করব।

একতা সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম বলেন, আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে মহিষ জবাইয়ের পাশাপাশি বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে। ফুটবলপ্রেমীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন।

Link copied!