× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:৪৪ পিএম

নাশকতার মামলায় আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:৪৪ পিএম

গ্রেপ্তারকৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তারকৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নাশকতা সংক্রান্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি লোকমান আলী প্রাং (৬৩), দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল আলম (২৫) এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সহসভাপতি শিমুল ইসলাম (৩০)।

দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘নাশকতা সংক্রান্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Link copied!