× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:২৪ পিএম

মানিকগঞ্জ-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:২৪ পিএম

মানিকগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ছবি: রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্ধারিত সময় সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের নিকট নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, মানিকগঞ্জ-২ আসনে মোট ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম আব্দুল মান্নান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. সালাউদ্দিন, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান (স্বতন্ত্র), জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আব্দুল হক মোল্লা (স্বতন্ত্র) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিলের কাজ সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ৩ জানুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!