× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:১৯ পিএম

খালে ভাসছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে সিংগাইর উপজেলার চন্দননগর ব্রিজের নিচের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন জানান, মাস তিনেক ধরে ওই ব্যক্তি এই ইউনিয়নের শ্যামনগর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন।

স্থানীয়রা আরও বলেন, ওই ব্যক্তি প্রায়ই খাল, বিল ও নদীর পানিতে নেমে থাকতেন। ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর তীব্র শীতের কারণে ওপরে উঠে আসতে না পারায় তার মৃত্যু হতে পারে। ওই ব্যক্তি নিজেকে রংপুর জেলার বাসিন্দা বলে পরিচয় দিতেন বলে জানান অনেকেই।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না।

সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর (বাঘুলি) তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরবীকুল ইসলাম জানান, লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!