× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:৩৫ পিএম

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:৩৫ পিএম

ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।

জানা গেছে, রোববার রাত ২টার দিকে ইমামনগর গ্রামে শাকিল হোসেনের বাড়িতে মজনু ও দ্বীন ইসলামকে দেখতে পান ওই বাড়ির লোকজন। এ সময় চিৎকারে গ্রামের লোকজন এসে তাদের আটক করেন। এরপর ওই দুই যুবককে গরুচোর সন্দেহে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এতে তারা গুরুতর আহত হন। 

খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর পর সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসক তাদের ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তির পরামর্শ দেন। পরে তাদের ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে তারা দুজন মারা যান।

সিংগাইর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!