× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৩:৪৯ পিএম

বিধবাকে হত্যার পর মরদেহ রাখা হয় রান্নাঘরে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৩:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছায় শ্রীলেখা সানা (৬০) নামে এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের নিজ বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

শ্রীলেখা সানা (৬০) ওই গ্রামের মৃত ফণীন্দ্র নাথ সানার (আমিন) স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ রান্নাঘরের ভেতরে ফেলে রেখে যায়।

আজ বুধবার বেলা ১১টার দিকে তার নিকটাত্মীয়রা বাড়িতে এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে। 

থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের সুরতহাল কার্যক্রম চলছিল। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।

Link copied!