× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:২৫ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন : লাভলু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গণতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক নাগরপুর-দেলদুয়ার গঠনে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রার্থী সাবেক ছাত্রনেতা রবিউল আওয়াল লাভলু।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি ভোটারদের কাছে এ আহবান জানান। তিনি বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আমার নির্বাচনি এলাকায় দুর্নীতিবাজ, চাদাবাজ ও সন্ত্রাসমুক্ত করব। আমি অন্যায় করি না অন্যায়কে প্রশ্রয়ও দেব না।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কাজেই ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিয়োদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা ও এম ফিরোজ সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য দিপালী চক্রবর্ত্রী, মনোয়রা মকুল, শরিফ উদ্দিন আরজু, ইকবাল হোসেন খান, মো. আতিকুর রহমান আতিক, সাংগঠনিক রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাজাহান সাজু, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহবায়ক মীর খালেক মাহবুব রাসেল প্রমুখ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!