× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:৫৮ পিএম

রাজশাহীতে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহী-৪ (বাগমারা) আসনে এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া ভোট কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।

আহত জামায়াত কর্মী এনামুল হক (৪২)। তিনি ওই এলাকার ইসমাইলপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় বিএনপি নেতা আবদুস সালাম পারভেজের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতকর্মী এনামুলের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।  

এ সময় জামায়াতের আরও দুই কর্মীকে আহত হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির সমর্থকরা পালিয়ে যায়। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, জামায়াতের এক কর্মীকে কুপিয়ে যখন করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!