× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৫৭ এএম

সিলেট বিভাগে এনসিপি ও জামায়াতের আসন শূন্য

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৫৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের রাজনৈতিক ময়দানে ১১ দলীয় জোটের নির্বাচনি ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এনসিপি-জামায়াত জোট থাকা সত্ত্বেও তারা কোনো আসন পায়নি। এ প্রেক্ষাপটে সিলেট-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী রাশেল উল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

একটি পোস্টে রাশেল উল আলম বলেন, এনসিপি ও জামায়াত জোট করেও সিলেটে কোনো আসন জিততে পারেনি। তিনি উল্লেখ করেন, আল্লাহর ফয়সালাতেই যেন এই শূন্য ফলাফল এসেছে। তার প্রার্থনা, সবাই যেন ইনসাফ করার তৌফিক পান।

আরেকটি পোস্টে তিনি দাবি করেন, সিলেট-৪ আসনে ১১ দলীয় জোটের পরাজয়ের পেছনে ‘ফেসবুক বট বাহিনী’র ভূমিকা ছিল। তার মতে, এই বট বাহিনী জোটের মিথ্যা জনপ্রিয়তার আভাস দিলেও বাস্তবে ভোটকেন্দ্রে জনসমাগম নিশ্চিত করতে পারেনি। আত্মসমালোচনার মানসিকতা ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

পরবর্তী পোস্টে তিনি বলেন, আলেম-উলামাদের যথাযথ মূল্যায়ন না করাও পরাজয়ের একটি কারণ। তার মতে, ধর্মীয় নেতৃত্বকে সম্মান করতে না পারলে রাজনীতিতে সফলতা অর্জন সম্ভব নয়। তিনি সরাসরি মন্তব্য করেন, এই মনোভাব পরিবর্তন না হলে ভবিষ্যতেও ফলাফল একই থাকবে।

এছাড়াও তিনি অভিযোগ করেন, ১১ দলীয় জোটের শরিক দলগুলোকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে জোটের সমঝোতায় সিলেট-৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাহার করেন রাশেল উল আলম। সে অনুযায়ী তিনি জোটের প্রার্থীকে সহযোগিতা করতে চাইলেও তাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি করেন।

রাশেল উল আলমের এই ক্ষোভ রাজনৈতিক শূন্যতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ন্যায়, মূল্যায়ন ও বাস্তব সমর্থনের ভিত্তিতে পরিস্থিতির উন্নতি হবে।

উল্লেখ্য, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে বিএনপি জয়লাভ করেছে। আর সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!