× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:১৪ এএম

ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:১৪ এএম

নিহত পুলিশ কনস্টেবলের ব্যবহৃত মোটরসাইকেল ও পরিচয়পত্র। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত পুলিশ কনস্টেবলের ব্যবহৃত মোটরসাইকেল ও পরিচয়পত্র। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চা) বিকেলে ধামরাইয়ের কালামপুর–সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক এবং বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া। 

পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক ধামরাই উপজেলার রাজাপুর এলাকার সামছুল হক মল্লিকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেলযোগে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে বাটুলিয়া এলাকায় পৌঁছালে প্রথমে তার মোটরসাইকেলের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক ও বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের দুজনকে চাপা দেয়।

ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক নিহত হন এবং গুরুতর আহত হন বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিকের মরদেহ এবং হাসপাতাল থেকে কুদ্দুস মিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নাজমুল হুদা খান জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!