× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১১:২৩ এএম

সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১১:২৩ এএম

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পড়ে থাকা যানবাহন।  ছবি : সংগৃহীত

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পড়ে থাকা যানবাহন।  ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় হজরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজিচালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

আহত হলেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে চণ্ডীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, লালপুর থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি বাঘার দিকে আসছিল। পথে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ তিনজন নিহত হন। মরদেহ থানায় রাখা হয়েছে। এ দুর্ঘটনায় জড়িত যান দুটি উদ্ধার করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!